সবাইকে স্বাগতম জানাচ্ছি, “প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ চেইন কোর্স এর প্রথম পর্ব। অবশেষে আপনাদের সকলের অপেক্ষার পর শুরু হলো চেইন টিউনের প্রথম পর্ব এবং ইনশাল্লাহ পর্যায়ক্রমে কোর্সের শেষপর্ব পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব।
ইমেইল মার্কেটিং সম্পর্কে বেশী কিছু না বলে শুধু এক কথায় যদি বলি, যখন কোন পণ্য বা সেবার বিপণনের প্রচার ইমেইল আদান-প্রদান এর মাধ্যমে হয় তখন তাকে ইমেইল মার্কেটিং বলে । অর্থাৎ মার্কেটিং বা প্রচারের মাধ্যম এখানে ইমেইল ।
প্রথম পর্বে যা যা থাকছে
·
এই কোর্স সম্পর্কে আপনাদের কিছু প্রশ্নের উত্তর ।
·
“প্রফেশনাল ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সটিকে কিভাবে সাজানো হয়েছে ।
·
পূর্ণাঙ্গ এই চেইন কোর্সটিতে কি এবং কিভাবে শিখতে পারবেন।
·
প্রফেশনার ইমেইল মার্কেটিং শিখে আপনি কিভাবে আয় করতে পারবেন ।
·
এই কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য একটা পূর্ণাঙ্গ রোডমাপ ।
আর সাথে থাকছে “প্রফেশনার ইমেইল মার্কেটিং শিখুন, সফল ক্যারিয়ার গড়ুন” পূর্ণাঙ্গ এই চেইন কোর্সের ওভারভিউ এর ভিডিও টিউটোরিয়াল ।






























































